রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে পৃথক স্থানে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মনির হোসেন ও রিপন হোসেন নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানা ও রায়পুর থানা পুলিশ তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে ভোর রাতে পৃথক ধর্ষণচেষ্টার মামলায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকা থেকে রিপনকে ও রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রাম থেকে মনিরকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জের চরভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে রিপন ধর্ষণের চেষ্টা করেন। ওই ঘটনায় গতকাল বুধবার রাতে শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

এদিকে রায়পুর উপজেলার চরমোহনা গ্রামে মনির নামের আরেক ব্যক্তি আরেকটি শিশুকে (৬) ডেকে নিয়ে সুপারি বাগানে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র মীমাংসার চেষ্টা করে। পরে শিশুর মা বাদী হয়ে রায়পুর থানায় মনিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে তারা জানান, অভিযুক্তদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লক্ষ্মীপুরে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

প্রকাশিত সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫