রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৭১ টন সরকারি চাল জব্দ, ছাত্রদলের ৭ নেতাকর্মীকে কারাগারে

সিরাজগঞ্জের দুই উপজেলার হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ৭১ টন সরকারি চাল জব্দের ঘটনায় ছাত্রদলের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় গ্রেপ্তার ছাত্রদলের সাত নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ উপজেলা সেনা ক্যাম্পের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সহসভাপতি আইয়ুব আলী, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাদ্দাম হোসেন, সহসভাপতি আব্দুল মতিন এবং তাদের সহযোগী ফিরোজ ও ইমরান।

সিরাজগঞ্জ সেনা বাহিনীর ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডের মালসাপাড়ায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। এ সময় গুদামে থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়। একই সময়ে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ছয় টন সরকারি চাল জব্দ এবং এর সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়। অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ৬৫ টন চাল জব্দ করা হয়েছে। ওই মিলের ভেতরে দিনভর জব্দ করা চাল পরিমাপ করে তা সরকারি গুদামে হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মিল মালিক ইয়াকুব আলীসহ জড়িতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, চাল জব্দ এবং সাতজন আটকের পর মামলা হয়েছে।

পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি থাকায় এ ব্যাপারে খোঁজ-খবর নিতে পারিনি। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে ৭১ টন সরকারি চাল জব্দ, ছাত্রদলের ৭ নেতাকর্মীকে কারাগারে

প্রকাশিত সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫