রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রাম হতে গতকাল শনিবার দুপুরে দুই জন মাদককারবারিকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার রাজ্জাকের ছেলে মোঃ রাজু (২৭) ওেইকবাল হোসেনের ছেলে অংকন (২৭)।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত শনিবার চারঘাট থানাধীন সারদা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিলেন। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাজুর দেহ তল্লাশিকালে তার ডান কাঁধে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়
তবে চারঘাটের মাদককারবারি মোঃ উজ্জল ও মোঃ সবুজ হোসেন নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই চারজনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























