মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবারের বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে: পরিকল্পনা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, “আমরা এবার যে বাজেট প্রস্তাব করেছি, সেটা আমরা দেখে-শুনে বাস্তবসম্মত যেগুলো করা যাবে, সেগুলো করেছি। তাই, আমরা আশা করি, এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়িত হবে।”

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, “আমরা আগেই বলেছি, এই বাজেট বাস্তবসম্মত। অনেক চিন্তা-ভাবনা করে সবার জন্য ভালো হয়, এমন বাজেট দেওয়ার চেষ্টা করেছি। অনেকের দৃষ্টিতে ভঙ্গুর অর্থনীতিকে বাস্তবমুখী বাজেট এটি। বাজেটের সিংহভাগ চলে যাচ্ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ মেটাতে। আমরা ঋণ নিয়ে ঋণ দেওয়ার বাজেট থেকে বের হওয়ার চেষ্টা করছি।”

তিনি বলেন, “যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই, তাহলে দেখতে পাবেন, প্রস্তাবিত বাজেটে যা করতে হচ্ছে, সবগুলোই পূর্ববর্তী সরকারের প্রকল্প। মোট ১ হাজার ১১৩ প্রকল্পের মধ্যে ২০-৩০ টি নতুন প্রকল্প, বাকিগুলো আমাদের না।”

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পূর্ববর্তী সরকারের অনেকগুলো প্রকল্পের মধ্যে আমরা মাতারবাড়ী, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, মংলা বন্দর প্রকল্পে কাট-ছাঁট করেছি। এছাড়া, নাগরিক সেবা বিকেন্দ্রীকরণে চলমান গ্রামীণ প্রকল্পগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ।

চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় টাকার অংকে বাজেটের আকার কমছে ৭ হাজার কোটি টাকা। চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবারের বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৬:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫