শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে দুইদিন ধরে ঘরের মেঝেতে মায়ের লাশ, টের পায়নি ছেলে-ছেলে বউ

রাজশাহীতে দুইদিন ধরে ঘরের মেঝেতে পড়েছিলো মায়ের লাশ। তার পরেও টের পায়নি ছেলে ও ছেলে বউ। সাজেদা (৭০) নামের ওই বৃদ্ধার লাশের মাথার দিকের অংশ খাটের নিচে ও কিছু অংশ খাটের বাইরে পড়েছিলো। তিনি মতিহার থানার বাজে কাজলা বৌবাজার এলাকার মৃত মাসুম আলীর স্ত্রী ছিলেন। মতিহার থানা  পূর্বদিকে রহস্যজনক এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিবার রাত এগারোটার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালাবদ্ধ করে লাশ ফেলে রাখা হয়।

পরিবারের লোকজন জানান, বৃদ্ধা সাজেদার দুই ছেলে। তাদের একজনের বিয়ে হয়েছে। কিন্তু মায়ের সঙ্গে তাদের ছিলো না ভালো সম্পর্ক। এরই রবিবার রাত এগারোটার দিকে প্রতিবেশীরা টের পান বৃদ্ধা সাজেদা গত দু’দিন ধরে বাইরে বের হচ্ছেন না। এরপর তার ঘরে গিয়ে দেখেন বাইরে থেকে তালা লাগানো। পরে তালা ভেঙ্গে ভিতরে গিয়ে ওই নারীর লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

তালাবদ্ধ ঘরে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে ব্যাপক সন্দেহের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

জানতে চাইলো মতিহার থানার ওসি আনোয়ার তুহিন জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে দুইদিন ধরে ঘরের মেঝেতে মায়ের লাশ, টের পায়নি ছেলে-ছেলে বউ

প্রকাশিত সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১