রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য সেবা বিভাগসহ ৩ বিভাগের ৩ প্রস্তাবে অনুমোদন

সড়ক  পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগের তিনটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে মোট ব্যয় হবে ৪০৪ কোটি ৯১ লাখ ২২ হাজার ৯০৮ টাকা।

মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৫টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দরপত্রের প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মো. মঈনউদ্দিন (বাঁশি) লিমিটেডের কাছ থেকে ১০১ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৯৭২ টাকায় পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

সভায় রংপুর জেলায় ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ১৮৪ কোটি টাকায় বর্ণিত পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেটের আওতায় ১৪ হাজার ৩৬৪টি কমিউনিটি ক্লিনিকের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২২ প্রকার ওষুধ ক্রয়ের জন্য এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের নিকট দরপ্রস্তাব পাঠানোর অনুরোধ করা হলে দরপ্রস্তাব দাখিল করে। টিইসি কর্তৃক ওষুধের মূল্য নির্ধারণ করে মোট ১১৯ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৩৬ টাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বাস্থ্য সেবা বিভাগসহ ৩ বিভাগের ৩ প্রস্তাবে অনুমোদন

প্রকাশিত সময় : ০৭:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫