মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজৈরে দেড় হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে রাজৈর পুলিশ। শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে  উপজেলার কিসমদ্দি বাজিতপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা সুমনের স্ত্রী টুম্পা বেগম (৩০), নয়ানগর গ্রামের বাসিন্দা অনিক হাওলাদার (২২),  বাজিতপুর গ্রামের নয়ন খালাসী (২০) এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠের পুল গ্রামের বাসিন্দা সজীব ঘরামী (২০)।

পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন হাওলাদার বাজিতপুর এলাকার একজন কুখ্যাত মাদক কারবারি।

তার ছত্রছায়ায় এলাকায় মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। শনিবার রাত ৮টার দিকে কিসমদ্দি বাজিতপুর এলাকায় নৌকার মধ্যে মাদক কেনাবেচার খবরে রাজৈর থানার পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন পালিয়ে যায়। এ সময় সেখান থেকে সুমনের স্ত্রী টুম্পা, জসিম, অনিক  সজীবকে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ১৫০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের রবিবার আদালতে পাঠানো হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজৈরে দেড় হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

প্রকাশিত সময় : ১২:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫