শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোহাগের প্রকৃত হত্যাকারীকে এখনো কেন গ্রেপ্তার করেনি সরকার?

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তবে কি আমরা ধরে নেব এতে সরকারের প্রশ্রয় আছে?”

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত শহীদ ১৪২ পরিবারের সঙ্গে শনিবার (১২ জুলাই) বিকেলে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত বুধবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সোহাগ। দুই দিন পর বিভিন্ন মাধ্যমে ওই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিচারের দাবিতে সোচ্চার হয় সব মহল। আরো পড়ুন: মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর মাহবুবুর হত্যা: ৭ কারণ সামনে রেখে তদন্তে পুলিশ মাহবুবুর হত্যা: ৭ কারণ সামনে রেখে তদন্তে পুলিশ এ ঘটানয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,“অন্যায়ের সমর্থন করে না বিএনপি। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেপ্তর করেনি? আমরা কি তাহলে ধরে নেব যে, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে?” জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে।

আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল।” জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন, “তিন মাস আগেই বিএনপি তার সকল মতামত দিয়ে দিয়েছে।” এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন, “গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে, এমনকি নন ইস্যুকে ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সোহাগের প্রকৃত হত্যাকারীকে এখনো কেন গ্রেপ্তার করেনি সরকার?

প্রকাশিত সময় : ১১:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫