শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আবু সাঈদের কবরে শ্রদ্ধা ও নানা আনুষ্ঠানিকতা

আজ ১৬ জুলাই। নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। গত বছর গণ-আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এই দিনটিকে শহীদ দিবস ঘোষণা করা হয়।

দিবসের শুরুতেই আজ বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টায় রংপুরের পীরগঞ্জের জাফর পাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী জানান, আবু সাঈদের আত্মদানের বিষয়টি বিশ্ববিদ্যালয় কোনদিন ভুলে যাবে না। তাঁর স্মৃতি নিয়ে কাজ করছে তারা। একই সাথে আবু সাঈদ হত্যার বিচার দ্রুত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান তিনি।

এসময় কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা-মা। দাবি করেন, ছেলে হত্যার বিচার এবং আবু সাঈদের সম্মানার্থে দিবসের স্বীকৃতির‌।

এছাড়াও আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উদ্বোধন করা হয় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং ১০টা ১৫ মিনিটে তার নিহত স্থানে ‘আবু সাঈদ চত্ত্বর’ ঘোষণার মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু হয়।

সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে উপস্থিত থাকছেন সরকারের বিভিন্ন উপদেষ্টা, তাদের মধ্যে রয়েছেন আইন ও বিচার সংসদের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল সাড়ে ৫টায় দোয়া ও মিলাদ মাহফিল।

শহীদ আবু সাঈদের স্মরণে দিনব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিশেষ কর্মসূচি পালন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রংপুরে আবু সাঈদের কবরে শ্রদ্ধা ও নানা আনুষ্ঠানিকতা

প্রকাশিত সময় : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫