সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও সহকারী গ্রেপ্তার

রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট করাকালীন সময়ে একটি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ তল্লাশির সময় ট্রাকের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা, ১ টি বিদেশী মদের বোতলসহ গাড়ীর চালক মিজানুর রহমান (২৮), ও চালকের সহকারী আলমগীরকে (২৯) গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই রাজশাহী নগরীর বিমানবন্দর থানা এলাকার ভোলাবাড়ী গ্রামের বাসিন্দা।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এছাড়াও উদ্ধার করা হয়েছে নগদ ২২ হাজার ৫০০ টাকা।

জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করে তারা। এভাবে তারা দুজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলেও স্বীকার করে মিজানুর ও আলমগীর।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

পুঠিয়ায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও সহকারী গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৫:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫