গুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে ১০ মামলার পলাতক আসামি সন্ত্রাসী শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাকিল জেলার শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিল কেরানির ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের সভাপতি।
ওসি জানান, গোপন ও নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুত্তা শাকিলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শাকিল দক্ষিণ বগুড়ার ত্রাস দেড় ডজন মামলার আসামি, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী। শাকিলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























