রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহের জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকার পান্থপথ থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ জেলা যুবলীগের আহহবায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ঘোষিত সাবেক কেলা ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদকে একই সাথে একই স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ঝিনাইদহে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

গতবছরের ৫ আগষ্টের পর থেকে তারা দুইজনই পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝিনাইদহ যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:৪৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫