শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় চাঁদাবাজ সন্দেহে যুবককে ধরে এনে পিটিয়ে হত্যা

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির ঘটনায় জড়িত সন্দেহে বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দিলে আলমগীর হোসেন রানা নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত আলমগীর হোসেন পার্শ্ববতীর ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার ছেলে। তিনি এক সময়ে মাছের ব্যবসা করতেন। শনিবার বিকালে তিনটি মোটরসাইকেলযোগে ৫/৬ জন মুখোশধারী জামিরা বাজারের দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর জামিরা বাজারের মাদ্রাসা রোডে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্যাকে খুঁজতে থাকে এবং জীবননাশের হুমকি দিয়ে গালিগালাজ করে। ঘটনার সময় হুমায়ুন কবির জামিরার মাছ বাজার আড়তে ছিলেন।

খবর পেয়ে তার অনুসারীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রতিবাদী বিক্ষুদ্ধ এলাকাবাসি ঘটনায় জড়িত সন্দেহে বিকাল আনুমানিক সাড়ে ৪টায় পার্শ্ববতীর টোলনা গ্রামের বাড়ি থেকে আলমগীর হোসেন রানাকে ধরে জামিরা চৌরাস্তা মোড়ে নিয়ে গণপিটুনি শুরু করে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় আলমগীর স্ত্রী-পুত্র তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকলে পুলিশের সামনে ফের তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জামিরা বাজার ও আশপাশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খুলনায় চাঁদাবাজ সন্দেহে যুবককে ধরে এনে পিটিয়ে হত্যা

প্রকাশিত সময় : ১১:০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫