মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

আশা জাগিয়েও পাকিস্তানের শেষের ব্যাটারদের দাপটে হেরে গেল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটের পরাজয় বরণ করেছে মাহমুদউল্লাহ বাহিনী।

জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪৬ রান দরকার ছিল পাকিস্তানের। হাতে ৫ উইকেট। খুশদিল শাহ ও শাদাব তেমন ডাকাবুকো ব্যাটসম্যান না হলেও এখান থেকে ম্যাচ বের করতে পারেনি বাংলাদেশ। ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয়ে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। কাল শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশের হয়ে ৩১ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ২৬ রানে ১ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৩১ রানে ১ উইকেট শরীফুলের। বাঁহাতি এ দুই পেসার শেষে মোটেও ভালো করতে পারেননি।
পাকিস্তান ১৮ বলে ৩২ রানের কঠিন সমীকরণে পিছিয়ে থাকতে ১৮তম ওভারে ১৫ রান দেন মোস্তাফিজ। পরের ওভারে শরীফুলও দেন ১৫ রান। ব্যাটসম্যানরা ভালো বল মারলে তবু কথা ছিল, দুই পেসারই নিজেদের শেষ ওভারে বাজে লাইন–লেংথে বল করেন। তার মাশুল গুণে হারল বাংলাদেশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৬:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১