বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তফসিলের পর অন্যায্য দাবিতে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের অন্যায্য দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবেদমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধারার আহ্বান জানিয়েছেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে। তবে এসব আন্দোলনে কখনো রাবার বুলেট ছোড়া হয়নি। শুধু টিয়ারশেল এবং গরম পানি নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, তফশিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে।’

উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।

শফিকুল আলম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে। এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

তফসিলের পর অন্যায্য দাবিতে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

প্রকাশিত সময় : ১১:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫