ইংরেজী নববর্ষ উপলক্ষে ডেইলি দেশ নিউজ-এর পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রিয় দেশবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।
আরেকটি বছর পেরিয়ে আমরা নতুন আশায়, নতুন প্রত্যাশায় পদার্পণ করেছি নতুন বছরে। বিগত বছরের প্রাপ্তি ও অভিজ্ঞতা আমাদের শিক্ষা দিয়েছে, আর নতুন বছর আমাদের সামনে খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। এই নতুন বছরে আমরা কামনা করি—দেশে প্রতিষ্ঠিত হোক শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ; সমৃদ্ধ হোক আমাদের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি।
একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ডেইলি দেশ নিউজ সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ।
নতুন বছরেও আমরা দেশের কল্যাণে, মানুষের অধিকার ও কণ্ঠস্বর তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার পথেই অবিচল থাকব। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।
দেশ ও জাতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশায় আবারও সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























