শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে কার চাপায় শ্বশুর নিহত, জামাই আটক

নীলফামারী কিশোরগঞ্জে জামাইয়ের প্রাইভেটকার চাপায় শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই আবু তাহেরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এনতাজুল (৬৫)। তিনি দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই মাস আগে আবু তাহেরের সঙ্গে মেয়ের বিয়ে দেন এনতাজুল। বিয়ের পর জানতে পারেন জামাই আবু তাহের থাই ভিসা প্রতারণার সঙ্গে জড়িত। এ নিয়ে শুক্রবার নামাজের আগে আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনমালিন্য হয়। একপর্যায়ে আবু তাহের তার বউকে জোর করে গাড়িতে তুলে শ্বশুরের বাড়ি থেকে নিজেই কার চালিয়ে চলে যাচ্ছিলেন।

এসময় গাড়ির সামনে শ্বশুর এনতাজুল দাঁড়ালে তাকে চাপা দেন আবু তাহের। এতে ঘটনাস্থলেই এনতাজুলের মৃত্যু হয়। পরে আবু তাহেরকে আটক করে পুলিশ।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ‘‘গাড়িচাপায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নীলফামারীতে কার চাপায় শ্বশুর নিহত, জামাই আটক

প্রকাশিত সময় : ১১:৪১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬