শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা, আহত স্ত্রী

পদ্মার চরে রাতের আঁধারে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুন (৩০)।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের করারি নওশারা চরে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা বিলমাড়ীয়া করারি নওশারার চরের কালু মণ্ডলের ছেলে।

জানা গেছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তের খানপুরের হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজার মাঠ এলাকার সংযোগস্থল পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় খানপুরের মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬), একই গ্রামের শুকুর মণ্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নিহত হন। পরের দিন ২৮ অক্টোবর হবিরচর থেকে কুষ্টিয়ার লিটন হোসেন নামে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র লোকজন এসে অতর্কিতে গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে, দুর্বৃত্তদের গুলির পর সোহেল রানা ও তার স্ত্রী স্বাধীনা খাতুনকে দ্রুত উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সোহেল রানাকে কর্তব্যরত চিকিৎসক হুমায়রা খাতুন মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাধীনা খাতুনের হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি চালিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত শুরু হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা, আহত স্ত্রী

প্রকাশিত সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬