কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে। নিহত নুর কামাল ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।
যাত্রীদের সঙ্গে ঝগড়া: গতি বাড়ানো বাসের ধাক্কায় অটো গিয়ে পড়ে বাইকের ওপর, আগুনে শেষ চার প্রাণ
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার নিহতের তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তিনি নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তিনি আরো জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে জড়িতরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























