শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পারিবারিক সম্পর্কের টানাপড়েন, ভুল-বোঝাবুঝি আর আবেগের এই গল্পটি গত ১০ জানুয়ারি ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে। রেকর্ড গড়ে মাত্র তিন দিনে এটি ১ কোটি (১০ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে। এর আগে রাজের ‘তোমাদের গল্প’ ২০২৫ সালে সর্বোচ্চ ভিউ পাওয়ার রেকর্ড গড়েছিল, যারই ধারাবাহিকতায় এই নতুন নির্মাণটি সাফল্য পেল।

প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যরে এই ফিল্মটি দেখে দর্শকরা সামাজিক মাধ্যমে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে শেষ ২০ মিনিটের দৃশ্যপট এবং পারিবারিক বন্ধনের চিত্রায়ণ দর্শকদের চোখে জল এনেছে। ‘সম্পর্কের গল্প’তে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। তার হৃদয়স্পর্শী কান্না ও অভিনয় দর্শকদের গভীরভাবে প্রভাবিত করেছে। এ ছাড়া জোভান ও তটিনী জুটির রসায়নসহ দিলারা জামান, সাবেরি আলম ও অন্যদের অভিনয় ছিল অত্যন্ত সাবলীল।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্য এবং আরফিন রুমির সুর ও আবহ সংগীত গল্পের মেজাজকে আরও শক্তিশালী করেছে। নাগরিক জীবনের জটিলতা আর পারিবারিক মায়ার এক অপূর্ব সংমিশ্রণ এই ফিল্মটি। দর্শকদের মতে, পরিচালক রাজ পারিবারিক গল্পকে অত্যন্ত বাস্তবসম্মতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে ‘সম্পর্কের গল্প’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ক্যারিয়ারে আরও একটি সফল ও মানসম্পন্ন কাজ হিসেবে জায়গা করে নিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

প্রকাশিত সময় : ১০:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬