শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে করোনা আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই ১৬ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৬জনের মধ্যে ১০জন করোনা পজিটিভ ছিলেন।
আর বাকি ৬জন উপসর্গে মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯জন, রাজশাহীর ৬জন এবং নওগাঁয় একজন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তিনি আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক হাসপাতালে করোনা আরও ১৬ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০২:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১