শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেপ্তার ১৮

রাজধানীর রায়েরবাজার ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য ১৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে বসিলা সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন—শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানকালে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা, ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যাচাই-বাছাই শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের কাছ থেকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান সেনাবাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেপ্তার ১৮

প্রকাশিত সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬