বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি হয়ত আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। কিন্তু সেই প্রতিপক্ষদের সম্পর্কে যদি আমি কোনও কথা বলি, তাতে জনগণের কি কোনও লাভ হবে? জনগণের কোনও লাভ হবে না।
রবিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারব, স্বাস্থ্যসেবা দিতে পারব, তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব, আইনশৃঙ্খলা সঠিক রাখতে পারব তখনই জনগণের লাভ হবে।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথাই বলা যায় কিন্তু তাতে জনগণের কোনও লাভ হবে না। ৫ আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায় যে পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে। সে জন্য আমাদের কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার কর্মসূচীগুলো আমরা আবার চালু করব যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















