বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আমাদের সময়

রিপোর্টারের নাম 





















