শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কনডম টেস্টার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন সারা-অনন্যা

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী সারা আলী খান ও অনন্যা পান্ডে চিন্তাধারায় অনেকটা আধুনিক। কিন্তু কনডম টেস্টারের ভূমিকায় অভিনয় করতে রয়েছে তাদের ঘোর আপত্তি।

কনডম টেস্টারদের নিয়ে কমেডি-ড্রামা ঘরানার একটি সিনেমা নির্মাণ করছেন বলিউডের স্বানমধন্য প্রযোজক রনি স্ক্রুওয়ালা। এই সিনেমার জন্য সারা ও অনন্যাকে প্রস্তাব দেওয়া হলেও তারা এতে রাজি হননি।

সারা জানিয়েছেন, এই জাতীয় চরিত্রে অভিনয়ের জন্য তিনি তৈরি নন। অন্যদিকে অনন্যার ভাষ্যমতে, এরকম সাহসী চরিত্রে অভিনয়ের দক্ষতা তার এখনো তৈরি হয়নি।

সারা-অনন্যাকে না পেয়ে রাকুল প্রীত সিংকে চরিত্রটির জন্য বেছে নেন নির্মাতা। নাম ঠিক না হওয়া সিনেমাটির জন্য ইতোমধ্যে মৌখিক সম্মতি দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এই সিনেমার শুটিং শুরু করবেন রাকুল।

প্রসঙ্গত, কনডম টেস্টারের ব্যাপারটি অনেকের কাছেই অজানা। মূলত বড় বড় কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রাপ্তবয়স্কদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কনডম তৈরির পর তা তাদের দেওয়া হয়। এরপর এগুলোর কার্যক্ষমতা পরখ করেন কনডম টেস্টাররা। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বাজারে নতুন কনডম নিয়ে আসে প্রতিষ্ঠানগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কনডম টেস্টার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন সারা-অনন্যা

প্রকাশিত সময় : ০৩:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১