চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সময় সংবাদ
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান এ রায় দেন।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও বিজিবির যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোট ১০টি ইউনিয়নে অভিযান চালানো হয়। এর মধ্যে খাজুরিয়া বাজারে নির্বাচনী প্রচারণায় অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণের কারণে ওই এলাকার শেখ ফরিদের ছেলে আল আমিন (২৬) এবং মফিজুল ইসলামের ছেলে মো. কাশেমকে (৩৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

রিপোর্টারের নাম 

























