শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন বিয়ে করছেন না, জানালেন সাফা কবির

বিনোদন জগতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাফা কবির নির্মাতা আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেন তিনি।

ব্যবসায়ী বাবা ও গৃহিণী মায়ের একমাত্র সন্তান সাফা কবির। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের ওপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা কবির। এক যুগের বেশি সময় ধরে অভিনয়কে ভালোবেসে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। শুরুতে এই পেশা নিয়ে পরিবার ও আত্মীয়স্বজনের নানা কথা শুনতে হলেও মা–বাবার পূর্ণ সমর্থনই তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

সম্প্রতি কক্সবাজারে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী। ফিরেই শুরু হয়েছে নতুন কাজের ব্যস্ততা। এর পাশাপাশি ঈদ সামনে রেখে প্রস্তুতিও নিচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার সমসাময়িক কাজ, ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়া নিয়ে কথা বলেছেন সাফা কবির। বিশেষ করে বিয়ে—যে প্রশ্নটি তাকে প্রায়ই শুনতে হয়, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

তার সহকর্মীরা অনেকেই সংসারী হয়েছেন। এই যেমন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, মেহজাবীন চৌধুরী তিনজনই ইতোমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সংসার সামলে সমানতালে কাজও চালিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষাপটে ঘুরেফিরে একটিই প্রশ্ন—কবে বিয়ে করছেন সাফা কবির? —এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি এ কারণে বিয়ে করতে চাই না যে, আমার বয়স হয়ে গেছে বা সবাই বিয়ে করে ফেলেছে—এমনটি না।

তিনি বলেন, আমি এমন একটা সময়ে বিয়ে করতে চাই, যখন আমার জীবনে এমন একজন মানুষ আসবে, যার সঙ্গে সারাজীবন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে। মানুষ বলবে বলে বিয়ে নয়। হুটহাট বিয়ে করে কিছু দিন পর ভেঙে যাওয়ার চেয়ে, আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ।

সাফা কবির বলেন, আমার পরিবার থেকে কোনো তাড়াহুড়া নেই। আব্বু–আম্মু সব সময় আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। তারা চাইলে অনেক কিছু প্রত্যাশা করতে পারতেন—চিকিৎসক বা প্রকৌশলী হওয়া। কিন্তু তাদের কথা ছিল— যেটা মন চায় সেটাই কর, ভালো থাকো।

অভিনেত্রী বলেন, আমি যখন অভিনয়ে আসি, তখন আশপাশের মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। আব্বু–আম্মুকেও কথা শুনতে হয়েছে। কিন্তু তারা সব সময় বলেছেন— সাফা যেটা চাইবে সেটাই হবে।

তিনি বলেন, যারা একসময় কটু কথা বলতেন, এখন গর্ব করে বলেন—সাফা তো আমাদের মেয়ে। আব্বু–আম্মুকে বলে, আপনার মেয়ের অভিনয় আমরা দেখি, ভালো করে। এসব শুনতে এখন ভালো লাগে। মনে হয়, তারা তাদের মেয়েকে নিয়ে খুশি। আর তারা আমার বিয়ে নিয়েও কোনো চাপ দেন না।

সে রকম কাউকে কি খুঁজে পেয়েছেন?—এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, এখনো পাইনি। আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত। সামনে হয়তো পাব। দোয়া করি, আল্লাহ একজন ভালো মানুষ দেবেন। আমার বিশ্বাস আছে।

ভালো মানুষ বলতে কী বোঝেন? উত্তরে সাফা কবির বলেন, দেখতে খুব সুদর্শন বা অসাধারণ হতে হবে—এমন কিছু না। ভালো মানুষ মানে, যে মন থেকে ভালো, সৎ, স্বচ্ছ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন এবং সহযোগিতাপরায়ণ। যার সঙ্গে জীবনটা আরাম করে কাটানো যাবে।

আত্মবিশ্বাসী সিদ্ধান্ত আর জীবন নিয়ে পরিষ্কার দৃষ্টিভঙ্গি—সব মিলিয়ে সাফা কবির যেন নিজের সময়টুকু নিজের মতো করেই কাটাতে চান। বিয়ে হোক কিংবা ক্যারিয়ার—তাড়াহুড়া নয়, বরং আস্থা, ভালোবাসা আর মানসিক শান্তিকেই সবচেয়ে বড় শর্ত হিসেবে দেখছেন এ জনপ্রিয় অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেন বিয়ে করছেন না, জানালেন সাফা কবির

প্রকাশিত সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬