শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাত-পা সব ছড়ে গিয়েছিল, উদ্বেগে সকলে! তবু থামেননি ক্যাটরিনা, কী এমন ঘটেছিল?

একটা সময় ছিল যখন নিজের কাজ নিয়ে একাগ্রতার কোনও খামতি ছিল না ক্যাটরিনার। শুটের মাঝে হাত-পা সব কেটে-ছড়ে যাচ্ছে। সকলেই চিন্তায় পড়ে যান। কিন্তু থামানো যায়নি ক্যাটরিনাকে।

এই মুহূর্তে ঘোরতর সংসারী ক্যাটরিনা কইফ। ছেলে ও স্বামী নিয়ে সংসার তাঁর। ভিকি কৌশলকে বিয়ের চার বছরের মাথায় মা হন ক্যাটরিনা। গত দু’বছর ধরে নিজেকে আড়ালেই রেখেছেন তিনি। যদিও একটা সময় ছিল যখন নিজের কাজ নিয়ে একাগ্রতার কোনও খামতি ছিল না ক্যাটরিনার। এমনই এক কাণ্ড ঘটে ‘ধুম ৩’ ছবির সেটে

২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে ‘কমলী’ গানে তাঁর নাচ সকলকে চমকে দিয়েছিল। অভিনেত্রী ‘অ্যাক্রোব্যাট্‌স’ থেকে ‘বি-বয়িং’ থেকে ‘আর্চ’ বা ‘কনটেম্পোরারি’ করেছেন। কাজটা সহজ ছিল না। অনেকেই ভেবেছিলেন ক্যাটরিনা সম্পূর্ণ নাচটাই ‘বডি ডবল’-এর সাহায্যে করেছিলেন। কিন্তু, সত্যটা অন্য। নৃত্যশিল্পী শক্তি মোহন জানান, এই নাচে তিনি নৃত্যপ্রশিক্ষক বৈভবী মার্চেন্টের সহকারী হিসাবে কাজ করেছিলেন। একাধিক জায়গা এমন ছিল যেখানে অনায়াসে ‘বডি ডবল’ ব্যবহার করতে পারতেন ক্যাটরিনা, কিন্তু তা করেননি।

শক্তির কথায়, ‘‘ফ্রান্স থেকে নৃত্যশিল্পীদের আনা হয়েছিল। একটা ‘আর্চ’-এর অংশ ছিল যেখানে অভিনেত্রী ‘বডি ডবল’-এর সাহায্য নিতে পারতেন। কিন্তু সেটা করেননি ক্যাটরিনা। হাত-পা সব ছড়ে গিয়েছিল তাঁর। কেটে গিয়েছিল। কিন্তু থামার পাত্রী নন ক্যাটরিনা। শুটের আগে এই নাচটার দেড় মাস ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেত্রী। আর বাকি কিছু অংশ সেটে এসে শেখেন।’’ ক্যাটরিনা অসম্ভব কর্মঠ। তাঁর একাগ্রতা অন্যেদের থেকে সম্পূর্ণ আলাদা, এককথায় মেনে নেন শক্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাত-পা সব ছড়ে গিয়েছিল, উদ্বেগে সকলে! তবু থামেননি ক্যাটরিনা, কী এমন ঘটেছিল?

প্রকাশিত সময় : ০৯:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬