বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার সিনেমার নায়িকা মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান জানান দিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জায়গা করে নেন সেরা ৩০-এর তালিকায়। চূড়ান্তভাবে দ্বাদশ স্থান অর্জনের মধ্য দিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের জন্য প্রশংসা কুড়ানো এই তরুণী এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন– সিনেমার নায়িকা হিসেবে। যদিও এর আগে তিনি ‘রোহিঙ্গা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন, সেটি ছিল ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত। তবে বড় পর্দার সিনেমা তাঁর জন্য একেবারেই নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়।

সম্প্রতি তানজিয়া জামান মিথিলা জানিয়েছেন, খুব শিগগিরই তিনি চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। একটি সিনেমা নিয়ে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য তিনি জানিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর দ্বিতীয় মৌসুমের দশম পর্বে। এই পর্বটি আজ শনিবার রাত ৯টা থেকে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটিতে মিথিলা খোলামেলা কথা বলেছেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা, অভিনয়ের প্রতি আগ্রহ এবং ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনয় নিয়ে নিজের সীমাবদ্ধতা স্বীকার করতেও পিছপা হননি তিনি।

মিথিলার ভাষায়, ‘অভিনেত্রী হিসেবে আমার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমি এখনও নায়িকাদের মতো নাচতে পারি না। কিন্তু একজন অভিনেত্রী হতে যা যা জানা দরকার, সবকিছুই আমি জানতে চাই, শিখতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার সিনেমার নায়িকা মিথিলা

প্রকাশিত সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬