শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ। মঙ্গলবার রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবরকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি বিএনপিতে যোগদান করেন।

বিষয়টি নিয়ে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, মজিবর রহমান মাদবরের কাছে অস্ত্র রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বসতবাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে তার সঙ্গে রুমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালানো হলে পিস্তলের কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুরিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, যৌথবাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে থাকা নারীর পরিবার বলছেন- তারা বিয়ে করেছেন, তাই সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ.লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

প্রকাশিত সময় : ১০:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬