চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে ৭৯ হাজার টাকা রাখার অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড আমির শরীফ জিসানকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরে তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা থাকার বিষয়টি স্থানীয় জনতার নজরে আসে। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হয়।
এসময় তার কাছে থাকা ৭৯ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তী সময় তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিষয়টি পর্যালোচনা করে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন, ‘তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























