নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রামের লোহাগাড়া থানা শাখার সংগঠক কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের লালদিঘীপাড় এলাকায় অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেপ্তার করে পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, লালদিঘীরপাড়স্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচি পালনের পরিকল্পনা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, বাচ্চুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























