বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মালয়েশিয়াফেরত যুবকের ২ দিনের রিমান্ড

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো মাসুদুর রহমানকে (৩০) জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার সন্দেহে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ রিমান্ডের আদেশ দিয়েছেন।

‎ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার এ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।‎ রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামি মাসুদুর রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামি মালয়েশিয়া অবস্থানকালে হামাস, তালেবান এবং আল-কায়েদা’র বিভিন্ন ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ায় জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে মালয়েশিয়ান পুলিশ আটক করে। গতকাল বুধবার বিমানযোগে মালয়েশিয়ান পুলিশ বাংলাদেশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় ইমিগ্রেশনের কর্তব্যরত অফিসারের কাছে তাকে হস্তান্তর করে। তাকে থানায় নিয়ে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে আসামি মালয়েশিয়া অবস্থানকালে বিভিন্ন বিভিন্ন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হামাস, তালেবান এবং আল-কায়েদার বিভিন্ন ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ায় সঙ্গে সম্পৃক্ত ছিল মর্মে জানা যায়। এ আসামি জানান, যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করার সম্ভাবনা বিদ্যমান। বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়ে ধর্তব্য অপরাধে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়ায় মালয়েশিয়া পুলিশ তাকে আটক করে। মালয়েশিয়া আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা শেষে বাংলাদেশে ফেরত পাঠায়।

আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা যাচাই এবং ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে তদন্তকার্য পরিচালনা সময়সাপেক্ষ হওয়ায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। এ আসামি বাংলাদেশের কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িত কিনা, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কিনা এবং জঙ্গি কার্যক্রমের অর্থের যোগানদাতা কে বা কারা তা জানা, বাংলাদেশে তাদের অস্তিত্ব আছে কিনা এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছে কিনা তা জানার জন্য ৭ দিনেররিমান্ডের প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মালয়েশিয়াফেরত যুবকের ২ দিনের রিমান্ড

প্রকাশিত সময় : ০৭:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬