রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় মধ্যরাতে এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস বলছে, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের টিম। তবে, এর আগেই আগুন নিভে যায়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছে স্থানীয়রা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























