অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।
আইজিপি বলেন, ঈদে ছিনতাই বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কিশোর গ্যাং ও মাদক নির্মূলে তৎপরতা বাড়ানোর হবে।
আলী হোসেন ফকির বলেন, ‘মব কালচার থেকে বের হয়ে আসার জন্য আমি আমার ভাইদের, ইয়াং জেনারেশনকে অনুরোধ করব। বিশেষ করে পলিটিক্যাল লিডারদের বলব–আপনারা সমঝোতার মাধ্যমে; আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন।’
আইজিপি বলেন, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ কারণে বিশেষ ব্লক রেইড পরিচালনার মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।
এছাড়া, পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। ব্রিফিং শেষে মোহাম্মদপুর থানা ঘুরে দেখেন আইজিপি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























