বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-আনিসুল হকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি করে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি দুই সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তাদের একজন, জুলাই গণঅভ্যুত্থানে পা হারানো ইমরান হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১১ থেকে ১০ নম্বরে যাওয়ার পথে গোলাগুলির মধ্যে পড়েন। আত্মরক্ষার জন্য আন্দোলনকারীদের মাঝে আশ্রয় নিলে মিরপুর-১০ এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে তার ডান পায়ে গুলি লাগে।

একই দিন দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। তিনি জানান, ২০ জুলাই তার ছেলে গুলিবিদ্ধ হন এবং ট্রাইব্যুনালে তিনি ছেলেহত্যার বিচার দাবি করেন। পরে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী দুই সাক্ষীকে জেরা করেন।

এর আগে, ১০ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ৪ ডিসেম্বর অভিযোগগুলো আমলে নেওয়া হয় এবং একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আনুশকার রেকর্ড ভাঙলেন সামান্থা

সালমান-আনিসুল হকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশিত সময় : ১০:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬