বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ পাওয়া বাংলাদেশের চার রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।

রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে কর্মরত চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়িনুল ইসলাম, এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

প্রকাশিত সময় : ০৭:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬