ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, হাদি খুনের ঘটনায় এই দুই ব্যক্তি সরাসরি জড়িত এবং দীর্ঘ তল্লাশির পর তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওসমান হাদি হত্যার মূল আসামি গ্রেপ্তার!
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৭:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- ২২৩
Tag :
সর্বাধিক পঠিত



























