বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় তিন সরকারি কার্যালয়ে চুরি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরি হয়েছে।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাতের কোনো একসময় ওই তিন কার্যালয়ে চুরি সংঘটিত হয়। সোমবার সকালে অফিসে এলে তা নজরে পড়ে কর্মকর্তা-কর্মচারীদের।

গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে কার্যালয়ের ভেতরে ঢোকে চোরের দল। সোমবার সকালে আলমিরায় থাকা নথিপত্র এলোমেলো অবস্থায় দেখা গেছে। কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কারা চুরি করেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম জানিয়েছেন, দপ্তরগুলো পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কুষ্টিয়ায় তিন সরকারি কার্যালয়ে চুরি

প্রকাশিত সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬