চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে শিল্পী বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) তার শশুরবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের সেলিম রেজার স্ত্রী
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শিল্পী বেগমের সাথে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিনের সাংসারিক ঝামেলা চলে আসছিল।
সে মঙ্গলবার সকালে স্বামীর বাড়ির লোকজনের নির্যাতন ও প্ররোচনার শিকার হয়ে ক্ষোভে ও অভিমানে সে তার শাশুড়ি মোছাম্মৎ আকতারা বেগম (৫০)-এর শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন।
এই বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এই ঘটনায় মৃতার স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: 

























