মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এমপির স্বজনরা ভাঙলো ওসির গাড়ি

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসেনের চাচাতো ভাইদের বিরুদ্ধে কুমারখালী থানার ওসির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত ৮টা দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এমপি আফজাল হোসেনের চাচাতো দুই ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এনিয়ে আনোয়ারের সাথে এমপি আফজালের তর্কবিতর্ক হলে এমপি কুমারখালী থানার ওসিকে ফোন করেন। বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটের ওসি জামাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় ওসির সরকারি গাড়ি লক্ষ্য করে এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিপলু এবং তাদের লোকজন রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়।
ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমপির ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য ও ছবি : জাগো নিউজ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জামায়াত এমপির স্বজনরা ভাঙলো ওসির গাড়ি

প্রকাশিত সময় : ১১:২৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬