বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফয়সাল ও আলমগীরকে আদালতে তোলা হয়েছে

১৪ দিনের রিমান্ড শেষ কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে ফয়সাল করিম ও আলমগীরকে। এর আগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আদালতে ওঠার আগে ফয়সাল বলেছে, আমি এই কাজ করিনি এবং আমি এ ধরনের কাজে ছিলাম না। আমাকে ফাঁসানো হচ্ছে।

আজ রোববার (২২ মার্চ) আদালতে ওঠার আগে এসব মন্তব্য করেছেন ফয়সাল। তবে আলমগীর এ বিষয়ে মুখ খোলেনি।

৭ মার্চ রাতে ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় বিচারক।

এর আগে, শনিবার (২১ মার্চ) ওসমান হাদি হত্যা মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন আদালত। এই সময়কালে তাকে জেলে গিয়ে জেরা করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আবার তাকে ৩ এপ্রিল আদালতে তোলা হবে।

শনিবার (২১ মার্চ) ফিলিপকে কলকাতার বিধাননগর আদালতে তোলার আগে, বিধাননগর হাসপাতালে মেডিকেল করা হয়।

পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স পিএসের লকআপে রাখা হয়। সেখান থেকেই তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে পেশ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আনুশকার রেকর্ড ভাঙলেন সামান্থা

ফয়সাল ও আলমগীরকে আদালতে তোলা হয়েছে

প্রকাশিত সময় : ০১:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬