২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ সালের কালরাতের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ডেইলি দেশ নিউজ ডটকম,র প্রকাশক রায়হান রোহান।
২৫ মার্চ গণহত্যা দিবস শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন বাঙালি জাতির ইতিহাসে ২৫ মার্চ এক গভীর বেদনা, শোক ও শোকাবহ স্মৃতিতে ভরা দিন। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ একটি স্বাধীন, সার্বভৌম ও গর্বিত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।
১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও নিরপরাধ বাঙালির ওপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা মানব ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা হিসেবে চিহ্নিত হয়ে আছে।
সেই রাতে নিরীহ নারী, পুরুষ, শিশু, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী—কেউই তাদের নৃশংসতার হাত থেকে রক্ষা পায়নি।
রায়হান রোহান বলেন অপারেশন সার্চলাইটের নামে তারা যে ধ্বংসযজ্ঞ চালায়, তা পুরো জাতিকে স্তম্ভিত করে দেয় এবং স্বাধীনতার সংগ্রামকে আরও তীব্র করে তোলে। এই শোকাবহ দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সেইসব শহীদদের, যারা নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদের জন্য স্বাধীনতার পথ সুগম করেছেন।
তাদের এই আত্মদান আমাদের চিরঋণী করে রেখেছে, যা কোনোদিন শোধ হওয়ার নয়। ২৫ মার্চের সেই নির্মম রাত শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের চেতনার অংশ, আমাদের অস্তিত্বের ভিত্তি। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার প্রকৃত মূল্য কতটা গভীর এবং তা অর্জনের জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়েছে।
রায়হান রোহান বলেন তাই এই ইতিহাস ভুলে যাওয়া মানে নিজের শেকড় ভুলে যাওয়া। নতুন প্রজন্মের কাছে এই সত্য তুলে ধরা, তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়ের চেতনা জাগ্রত করা আমাদের সকলের দায়িত্ব। আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—শহীদদের রক্তের ঋণ ভুলে যাব না, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
একটি বৈষম্যহীন, মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণই হোক আমাদের অঙ্গীকার। সেই সাথে আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন।
রায়হান রোহান বলেন পরিশেষে, ২৫ মার্চ গণহত্যা দিবসে আমি ডেইলি দেশ নিউজ পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষের প্রতি আহ্বান জানাই—আসুন, আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে মানবতার পক্ষে অবস্থান নেই এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে আরও সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ করে গড়ে তুলি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























