বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স ছয় থেকে সাত মাসের মধ্যে এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায়।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত একদিনে নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১২৫ জন। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪০ জন মারা গেছেন।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দুজন ও রোববার (৫ এপ্রিল) সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

রাজশাহীর সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুজন শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একজন শিশু নাটোরের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬