বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল)  বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছেন আদালত।

আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্ট তাকে ৬ মাসের জামিন দেওয়ায় তার মুক্তিতে কোন বাধা নেই।

এরআগে গত ৮ ডিসেম্বর আবুল সরকারের জামিন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর করেন আদালত। তার আগে ২৩ নভেম্বর প্রথম জামিন শুনানি হয়। ওইদিনও বিচারক জামিন নামঞ্জুর করেন।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল।

এরপর ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আনুশকার রেকর্ড ভাঙলেন সামান্থা

জামিন পেলেন গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকার

প্রকাশিত সময় : ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬