প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালীর আকাশসীমায় টহল শেষে ড্রোনটি একটি জরুরি ইন-ফ্লাইট সিগন্যাল পাঠানোর পর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে প্রায় তিন ঘণ্টা নজরদারি চালায়। এরপর এটি ইতালির নৌঘাঁটির দিকে ফিরে যাওয়ার সময় জরুরি সংকেত (কোড ৭৭০০) পাঠায় এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে।
ট্র্যাকিং ডেটায় দেখা যায়, ড্রোনটি হঠাৎ ইরানের দিকে সামান্য দিক পরিবর্তন করে নিচে নামতে থাকে এবং পরে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। তবে এটি বিধ্বস্ত হয়েছে নাকি কোনো কারণে ভূপাতিত করা হয়েছে—তা এখনো নিশ্চিত নয়।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 




















