বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের করা একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ জামিনের আদেশ দেন।

এর আগে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে বাদী পক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতে গত ৭ এপ্রিল শুনানি হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী নাজমুল হক।

আদালত সূত্রে জানা যায়, নালিশি মামলাটিতে পিবিআইয়ের প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির আওতায় করা হয়েছে এবং তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করে। ওই মামলায় অভিযোগ ছিল, চিন্ময় মীর নাছিরের মালিকানাধীন হাটহাজারীর মেখল ইউনিয়নের একটি মৌরশী জমিতে দলবলসহ অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর করে গাছপালা কেটে ও মাছ আত্মসাৎ করে। জমিটি দখল করে সেখানে মুরগির ফার্ম গড়ে তুলে, মাছ চাষ করে ভোগ দখল করে। এতে সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় এবং বাদী বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে।

জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ইসকন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। ইতিমধ্যে আলিফ হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ

প্রকাশিত সময় : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬