বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবনে কমিটির সভাপতি ব্যারিস্টার কায়সার কামাল এমপির  সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে সভার আলোচ্যসূচি পাঠ করেন। পরে সভাপতির নির্দেশনায় জাতীয় সংসদের গ্রন্থাগার পরিচিতির ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দাবলি (দিনের কর্মসূচি, উত্থাপন, উপস্থাপন, স্থীরকৃত আকারে পাস, সুপারিশকৃত আকারে পাস, বর্জন, সিদ্ধান্ত প্রস্তাব, বাতিল করা বা মুছে ফেলা, লবি, মুলতবি প্রস্তাব, প্রস্তাব (সাধারণ), ধন্যবাদ প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, অধ্যাদেশ, পিটিশন, কোরাম এবং ওয়াকআউট) ইত্যাদি সম্পর্কে সংসদ-সদস্যবৃন্দের অবহিত করার লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রণীত ও প্রকাশিত ‘সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দ’ শীর্ষক তথ্যপত্রটি সংসদ অধিবেশনকালীন টেবিলে উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদ সদস্যগণের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ১০:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬