সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, যার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রে, দিন রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























