বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মো. বায়েজিদ (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বায়েজিদ সারটিয়া কলেজপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বায়েজিদ বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদে উঠে গাছে পানি দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

প্রকাশিত সময় : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬